মম চিত্তে নিতি নৃত্যে কে যে নাচে - Momo Chitte Niti Nitte Ke Je Nache Lyrics

মম চিত্তে নিতি নৃত্যে কে যে নাচে
তাতা থৈথৈ, তাতা থৈথৈ, তাতা থৈথৈ।
তারি সঙ্গে কী মৃদঙ্গে সদা বাজে
তাতা থৈথৈ, তাতা থৈথৈ, তাতা থৈথৈ         ।।


হাসি কান্না হীরাপান্না দোলে তালে,
কাঁপে ছন্দে ভাল মন্দ তালে তালে
নাচে জন্ম, নাচে মৃত্যু পাছে পাছে
তাতা থৈথৈ, তাতা থৈথৈ, তাতা থৈথৈ।


কী আনন্দ, কী আনন্দ, কী আনন্দ,
দিবারাত্রি নাচে মুক্তি, নাচে বন্ধ---
সে তরঙ্গে ছুটি রঙ্গে পাছে পাছে
তাতা থৈথৈ, তাতা থৈথৈ, তাতা থৈথৈ        ।।



পছন্দের গানের Lyrics পেতে Email করুন।
Email: ttarunahmed@gmail.com


+1 Add as Friend

Comments

  1. মন মোর মেঘের সঙ্গী

    ReplyDelete
  2. O Amar Desher Mati

    ReplyDelete

Post a Comment